এরশাদ সেতুর পুনর্নির্মাণকাজ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বদরগঞ্জ-রংপুর সড়কের যমুনেশ্বরী নদীর ওপর এরশাদ সেতুর পুনর্নির্মাণকাজ অবশেষে শুরু হয়েছে। সেতুটির বেহাল অবস্থা নিয়ে গত বছরের ২৪ মে আলোকিত উত্তরে প্রতিবেদন এবং পরে সম্পাদকীয় প্রকাশিত হওয়ার পর স্থানীয় সাংসদ আনিছুল ইসলামের প্রচেষ্টায় সরকার সেতুটি পুনর্নির্মাণের জন্য পাঁচ কোটি ২১ লাখ টাকা বরাদ্দ দেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ময়েন উদ্দিন সেতু নির্মাণের কার্যাদেশ পেয়েছে।জানা গেছে, ১৯৮৯ সালে ওই নদীর ওপর স্টিলের একটি সেতু নির্মাণ করার মধ্য দিয়ে রংপুর ও দিনাজপুরের সঙ্গে সড়কপথে রাজধানীর যোগাযোগব্যবস্থার দ্বার উন্মোচিত হয়। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেতুর পাটাতন ভেঙেচুরে নষ্ট হয়ে যায়। এ কারণে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। সেতুতে যানবাহন দুর্ঘটনায় অসংখ্য পথচারী আহত হয়। পথচারীরা দীর্ঘদিন ধরে সেতুটি পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিল ।অবশেষে গত ৩১ মার্চ দুপুরে রংপুর-২ আসনের সাংসদ আনিছুল ইসলাম মণ্ডল এলাকার মানুষের বহুল আকাঙ্ক্ষিত ওই সেতু নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল আলম সরকার, সড়ক ও জনপথের সাব-ডিভিশনাল প্রকৌশলী তানভীর আহমেদ প্রমুখ।