এরশাদকে বিরোধীদলীয় নেতা বানানোর কৌশল সফল হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ অভিযোগ করেছেন, ভবিষ্যতে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে বিরোধীদলীয় নেতা করার চেষ্টা করছে সরকার। তাঁর মতে, আওয়ামী লীগের এই ‘কৌশল’ কখনোই সফল হবে না। সে নির্বাচন হতে দেওয়া হবে না।আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় মওদুদ এ কথা বলেন। জাসাস, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ‘হত্যা, গুম, খুন—গণতন্ত্রের সংকট’ শীর্ষক ওই আলোচনার আয়োজন করে।নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ৮৬ ও ৯৬ সালে একক নির্বাচন হয়েছিল। তখন মানুষ ভোট দিতে যায়নি। আওয়ামী লীগ নিজেদের অধীনে নির্বাচন দিলে মানুষ ভোটকেন্দ্রে যাবে না। তিনি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুতে সমঝোতায় আসার জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান।মওদুদের ভাষায়, হাজার নিষ্পেষণ চালিয়েও বিএনপিকে স্তব্ধ করা যাবে না। তাঁদের আন্দোলন চলবে। তিনি অভিযোগ করেন, ছেষট্টির ছয় দফার পর আইয়ুব খান আওয়ামী লীগের ওপর যে ধরনের নির্যাতন চালিয়েছিল, বর্তমান আওয়ামী লীগ বিএনপির প্রতি সে ধরনের আচরণ করছে। তিনি বলেন, ৬৭-৬৮ সালে আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হয়। সে সময় আওয়ামী লীগের অবস্থান একেবারেই দুর্বল হয়ে গিয়েছিল। কিন্তু দুই বছর পর ঊনসত্তরে দলটির বিজয় হয়। সেই সময় থেকে আওয়ামী লীগকে ‘শিক্ষা নেওয়ার’ আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ৬৮-এর আওয়ামী লীগের চেয়ে বিএনপি শতগুণ ভালো অবস্থায় আছে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আয়োজক সংগঠনের আহ্বায়ক সালাউদ্দিন শাহীন, সদস্য সচিব আরিফুজ্জামান প্রমুখ বক্তব্য দেন।