এরশাদের অনুপস্থিতিতে জি এম কাদের দলের দায়িত্ব পালন করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ বলেছেন, ‘আমার অনুপস্থিতিতে ছোট ভাই জি এম কাদের দলের চেয়ারম্যানের দায়িত্বভার পরিচালনা করবেন। এ নিয়ে বিরোধিতা করা যাবে না। দলের মধ্যে যারা বিরোধ সৃষ্টি করতে চান, তাঁরা দল থেকে চলে যেতে পারেন।’আজ শুক্রবার রংপুরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির প্রথম সভা উপলক্ষে এক দলীয় কর্মিসভায় তিনি এ কথা বলেন।এরশাদ দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রসঙ্গে বলেন, ‘দলে কেউ বিভেদ সৃষ্টি করতে চাইলে তাঁরা এখনই দল থেকে চলে যেতে পারেন। দল পরিচালনার জন্য আমি যাকে মনোনীত করব তার নেতৃত্ব সবাইকে মেনে নিয়ে কাজ করতে হবে।’ তিনি আরও বলেন, ‘আমি এখন অসুস্থ। দলের যাবতীয় কাজ করা সম্ভব হয়ে উঠছে না। যেকোনো মুহূর্তে আমি চিকিত্সার জন্য বাইরে যেতে পারি। আর তাই আমার অনুপস্থিতে যোগ্য ব্যক্তি হিসেবে ছোট ভাই জি এম কাদেরকে দায়িত্ব দিয়ে যাচ্ছি। আপনাদের তা মেনে নিয়ে চলতে হবে।’