এরশাদের কণ্ঠে হাসিনার সুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তত্ত্বাবধায়ক সরকার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সুর মিলিয়েছেন মহাজোট সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনিও বলেছেন, এক দিনের জন্যও অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছাড়া যাবে না। আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি মিলনায়তনে বিভিন্ন দল থেকে জাতীয় পার্টিতে কয়েকজন নেতার যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।এরশাদ বেলন, নির্বাচিত ব্যক্তিদের মধ্য থেকেই একটি অন্তর্বর্তী সরকার করা যেতে পারে। জাতীয় পার্টি কখনোই তত্ত্বাবধায়ক সরকার মানবে না। প্রয়োজনে জনগণকে সঙ্গে নিয়ে, জীবন দিয়ে হলেও তত্ত্বাবধায়ক সরকার প্রতিহত করা হবে।সম্প্রতি বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ সরকার এরশাদকে বিরোধীদলীয় নেতা করার কৌশল করছে বলে মন্তব্য করেন। মওদুদের সমালোচনা করে এরশাদ বলেন, ‘তিনি (মওদুদ) ছিলেন আমার ভাইস প্রেসিডেন্ট। বিএনপিতে গিয়ে হলেন আইনমন্ত্রী। তিনি কতটা নিচে নামতে পারেন, এটা তার প্রমাণ।’আদালতকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, বিরোধী দলের এমন অভিযোগ সম্পর্কে এরশাদ বলেন, ‘বিচারকে আপনারাই কলুষিত করেছেন। আপনাদের সময় আপনারা কোনো ধরনের জামিন দেননি।’বিদ্যুত্-বিভ্রাট নিয়ে এরশাদ বলেন, শুধু কথা নয়, বিদ্যুত্-বিভ্রাট থেকে সমাধান চায় দেশের মানুষ।জাতীয় পার্টি ভবিষ্যতে ক্ষমতায় গেলে দেশে কোনো বিদ্যুত্ সমস্যা থাকবে না বলে মন্তব্য করেন এরশাদ।প্রসঙ্গত, আদালতের এক রায়ের পরিপ্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করা হয়। এর পর থেকে বিরোধী দলগুলো তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে আন্দোলন করে আসছে। অন্যদিকে প্রধানমন্ত্রী বলে আসছেন, অনির্বাচিত সরকারের হাতে এক দিনের জন্যও ক্ষমতা ছাড়া হবে না।