এরশাদের পক্ষে রায় দিয়েছেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের বিরুদ্ধে তাঁর সাবেক স্ত্রী বিদিশার নাবালক ছেলে এরিকের অভিভাবকত্ব নিয়ে মামলায় এরশাদের পক্ষে রায় দিয়েছেন আদালত।২০০৯ সালের ২৭ মে এরিকের অভিভাবকত্ব দাবি করে মামলাটি করেছিলেন বিদিশা।বিচারকালে এরিককে আদালতে হাজির করা হয়। বিচারক তাঁর রায়ে বলেন, বাদী তাঁর দাবির পক্ষে যথার্থ যুক্তি দেখাতে পারেননি। দেশের আইন অনুযায়ী সাত বছর বয়সের ওপরে ছেলে-সন্তান যদি পিতার সঙ্গে থাকতে চায়, তাহলে তার ইচ্ছানুযায়ী সে থাকতে পারবে।এ ব্যাপারে এরশাদ তাঁর ব্যক্তিগত প্রতিক্রিয়ায় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন বলে জানা গেছে।অন্যদিকে বিদিশার আইনজীবী আবদুল মান্নান খান বলেন, রায়ের কপি পেলে তাঁরা উচ্চ আদালতে আপিল করবেন।উল্লেখ্য, ১৯৯৪ সালে বিদিশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এরশাদ। ২০০৪ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়। ইউএনবি।