এরশাদের লংমার্চ ভণ্ডামি: মাহমুদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সিলেট অভিমুখে লংমার্চকে ‘ভণ্ডামি’ বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। তাঁর অভিযোগ, এরশাদ দিল্লি ঘুরে এসে ভারতের নির্দেশনায় লংমার্চ করছেন।আজ রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে খেলাফত মজলিস আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ অভিযোগ করেন। টিপাইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে ২৯ ডিসেম্বর গণপদযাত্রা করবে খেলাফত মজলিস। এর প্রস্তুতি হিসেবে ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান বক্তা মাহমুদুর রহমান বলেন, টিপাইমুখে বাঁধ নির্মাণ নিয়ে দেশে একটি প্রতারণা চলছে। সরকারের দুই উপদেষ্টা, মন্ত্রীসহ অনেকে বলছেন, ‘টিপাইমুখে বাঁধ হচ্ছে না, বিদ্যুত্ প্রকল্প হচ্ছে। এতে বাংলাদেশের ক্ষতি হবে না।’ এ ধরনের বক্তব্যের জন্য সরকারের দুই উপদেষ্টার কঠোর সমালোচনা করেন মাহমুদুর রহমান। তিনি জাতীয় স্বার্থে সবকটি ইসলামি আদর্শে বিশ্বাসী রাজনৈতিক দলকে ভেদাভেদ ভুলে এক হয়ে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি সফিউল আলম, খেলাফত মজলিসের আমির হাবীবুর রহমান, জাতিসংঘের সাবেক পরিবেশ ও পানি বিশেষজ্ঞ এস আই খান প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।