এলএলবির ফলাফল নয়, বিচারক নিয়োগ হয় দক্ষতা ও অভিজ্ঞতার ভিত্তিতে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্টে নিয়োগ করা বিচারকদের মধ্যে কয়েকজনের এলএলবিতে তৃতীয় শ্রেণী থাকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তৃতীয় শ্রেণীতে উত্তীর্ণ হলে যে কাউকে বিচারক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না—এমন কোনো কিছু সংবিধানে নেই। তিনি বলেন, হাইকোর্টে বিচারক নিয়োগের ক্ষেত্রে দক্ষতা ও বিচারিক ক্ষমতাকে অগ্রাধিকার দেওয়া হয়, এখানে এলএলবিতে তিনি কী ফলাফল করেছেন, সেটা মুখ্য বিষয় নয়।জেলকোড সংস্কারের ব্যাপারে আইনমন্ত্রী বলেন, জেলকোড সংস্কার ও যুগোপযোগী করতে সরকার উদ্যোগ নিয়েছে। খুব তাড়াতাড়িই জেলের আইন ও বিধি পরিবর্তনের জন্য আইন কমিশনকে বলা হবে।মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত তদন্ত সংস্থার অন্যতম তদন্তকারী কর্মকর্তা আবদুল মতীনের নিয়োগের ব্যাপারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, তাঁর নিয়োগ ভুল ছিল না। তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ ওঠার পর তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। আবদুল মতীনের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে দেখা হয়েছে কি না, এমন প্রশ্ন করা হলে আইনমন্ত্রী সাংবাদিকদের ‘না’ বাচক জবাব দেন।আইনমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আদালতের আইনজীবী প্যানেলে সরকার প্রয়োজনীয়তা অনুভব করলেই আরও আইনজীবী নিয়োগ দেবে।