এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা কর্মচারীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ দেওয়া হয়েছে। অতিবৃষ্টি ও বন্যার কারণে গ্রামীণ রাস্তাঘাট রক্ষণাবেক্ষণের জন্য তাঁদের এ নির্দেশ দেওয়া হয়।আজ মঙ্গলবার স্থানীয় সরকার ও প্রকৌশল মিলনায়তনে এক পর্যালোচনা বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অংশ নেন বিভিন্ন প্রকল্প পরিচালক ও প্রকৌশলীরা।এবিসি রেডিও জানায়, পল্লী সড়ক রক্ষণাবেক্ষণের জন্য জরুরি ভিত্তিতে ৬২৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।