এলিট পেইন্ট কারখানায় তিন শ্রমিক অগ্নিদগ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজীদ থানাধীন শেরশাহ এলাকায় এলিট পেইন্টের কারখানায় আগুন লেগে তিনজন শ্রমিক গুরুতর অগ্নিদগ্ধ হয়েছেন। তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। অগ্নিদগ্ধ তিনজন হলেন মো. সোহেল (২৭), রূপচাঁদ (২৩) ও রূপক (৩৫)।জানা যায়, আজ বেলা ১১টার দিকে কারখানায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দুটি গাড়ি ব্যবহার করে দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নেভাতে সমর্থ হন। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি জানা যায়নি।হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মো. মুহিত জানান, অগ্নিদগ্ধ ব্যক্তিদের শরীরের ৫০ শতাংশ পুড়ে গেছে।