এলিফ্যান্ট রোডে পর্দার গোডাউনে আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের দেওয়ান কমপ্লেক্সের দোতলার একটি পর্দার গোডাউনে আগুন লেগেছে। আজ মঙ্গলবার সকাল আটটার দিকে গোডাউনটিতে আগুন লাগে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নেভেনি।ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। আগুন নেভাতে গিয়ে পাভেল নামের ফায়ার সার্ভিসের একজন কর্মী আহত হয়েছেন।উদ্ধারকাজে অংশ নেওয়া ফায়ার সার্ভিসের একজন কর্মী বেলা একটার দিকে জানিয়েছেন, আগুন পুরোপুরি নেভেনি। গোডাউন থেকে সব জিনিস নামানো হচ্ছে।