এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কাজ শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প (ভূমি অধিগ্রহণ) অধ্যাদেশ-২০১১ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে।আজ রোববার বিকেলে সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (২) দফা অনুযায়ী এটি সংসদে উপস্থাপন করেন আইনমন্ত্রী শফিক আহমেদ।এটি চলতি বছরে প্রণীত একমাত্র অধ্যাদেশ। গত ১২ এপ্রিল এই অধ্যাদেশ প্রণয়নের প্রস্তাব অনুমোদন করে মন্ত্রিসভা। পরে ৯ মে রাষ্ট্রপতি এ অধ্যাদেশ জারি করেন। প্রসঙ্গত, সংসদ অধিবেশন না চলাকালে রাষ্ট্রপতি কোনো অধ্যাদেশ জারি করলে পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকেই তা উপস্থাপনের বিধান রয়েছে।এ অধ্যাদেশ বলে সরকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের জন্য জমি অধিগ্রহণের কাজ শুরু করে।আইনমন্ত্রী জানান, জরুরিভাবে কাজ শুরুর জন্য অধ্যাদেশ জারি করা হয়েছিল।এর বাইরে সংসদে আজ দুটি বিল উত্থাপিত হয়েছে। বিল দুটো হলো ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিল-২০১১ ও আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল-২০১১।পরে দিনের আইন প্রণয়ন কার্যাবলিতে সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ ভবঘুরে ও নিরাশ্রয় ব্যক্তি (পুনর্বাসন) বিল-২০১১ ও আইনমন্ত্রী শফিক আহমেদ আইনগত সহায়তা প্রদান (সংশোধন) বিল-২০১১ সংসদে উত্থাপন করেন।এর আগে, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের ২০১০ সালের বার্ষিক প্রতিবেদন সংসদে উত্থাপন করেন সংসদকার্যে সরকারি কর্মকমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।