এশিয়া কাপে চ্যাম্পিয়ন ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কাকে ৮১ রানে হারিয়ে এশিয়া কাপ জিতল ভারত। টসে জিতে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৬৮ রান করে ভারত। দলের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন দিনেশ কার্তিক। দুটি করে উইকেট নেন মালিঙ্গা ও থিলিনা কানডামবি। ভারতের ২৬৮ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে শ্রীলঙ্কা। ৫১ রানের মধ্যেই তারা হারায় ৫ উইকেট। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন থিলিনা কাদাম্বি ও চামারা কাপুগেদেরা। ৫৩ রান আসে এই জুটি থেকে। দলীয় ১০৪ রানে ব্যক্তিগত ৩১ রান করে আউট হন কাদাম্ববি। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পতনের মধ্য দিয়ে ১৮৭ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। ৫৫ রানে অপরাজিত থাকেন কাপুগেদেরা। আশিস নেহরা নেন ৪ উইকেট। ২টি করে উইকেট পান জহির খান ও রবীন্দ্র জাদেজা।