এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রই সর্বেসর্বা: ওবামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল বুধবার বলেছেন, বর্তমানে যুক্তরাষ্ট্রের মনোযোগ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। একবিংশ শতাব্দীতে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রই সর্বেসর্বা এতে কোনো সন্দেহ নেই।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল সফরে প্রেসিডেন্ট ওবামা এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করেছেন। সেখানে তিনি এ কথা বলেন বলে বিবিসি অনলাইন জানিয়েছে। ক্যানবেরায় ওবামা বলেন, বিশ্বের ভবিষ্যত্ নির্ধারণে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল প্রধান ভূমিকা পালন করবে। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে চীনকে উদ্দেশ করে ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় শক্তি এবং এখানে আমরা টিকে থাকার জন্যই আছি।’অস্ট্রেলিয়ায় মার্কিন সেনা উপস্থিতি বাড়ানোর ব্যাপারে দুই পক্ষের মধ্যে নিরাপত্তা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পরই ওবামা এমন মন্তব্য করলেন। তবে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের এ উদ্যোগ চীনের কাছে প্রশ্নবিদ্ধ। অনেক বিশ্লেষক এ পদক্ষেপকে বেইজিংয়ের ক্রমবর্ধমান অগ্রগতির পাল্টা ব্যবস্থা হিসেবে দেখছেন।