এশিয়াটিক সোসাইটির হীরকজয়ন্তীতে সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়াটিক সোসাইটির হীরকজয়ন্তী উপলক্ষে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। এতে থাকছে দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও জাতিগত বিষয়ের ওপর আলোচনা।সকালে উদ্বোধনী অধিবেশনে ‘দি ওয়ার্ল্ড ভিউ অব রবীন্দ্রনাথ টেগর: এন আউট লাইন’ শীর্ষক মূল প্রবন্ধ পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। অধিবেশনে সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। আলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালরে সহ-উপাচার্য অধ্যাপক হারুন-অর রশীদ, সোসাইটির সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফুজা খানম ও অধ্যাপক আহমদ এ জামাল।মূল প্রবন্ধে অধ্যাপক আনিসুজ্জামান জাতীয় এবং বৈশ্বিক প্রেক্ষাপটে রবীন্দ্রনাথের ভাবনা ও রচনার তাৎপর্য তুলে ধরেন। প্রথম দিন তিনটি অধিবেশন অনুষ্ঠিত হয়। এসব অধিবেশনে মোট আটটি প্রবন্ধ পাঠ ও এর ওপর আলোচনা হয়েছে। আজ দ্বিতীয় দিনের সেমিনার শুরু হবে সকাল ১০টায়। মোট চারটি অধিবেশনে ১০টি প্রবন্ধ পাঠ করা হবে