এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি পথভ্রষ্ট হতে পারে: এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাদ্যদ্রব্যের উচ্চমূল্য ও জ্বালানির মূল্যবৃদ্ধির জন্য এশিয়ার অর্থনীতির প্রবৃদ্ধি পথভ্রষ্ট হতে পারে বলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের একটি প্রতিবেদনে এ আশঙ্কা প্রকাশ করা হয়েছে। খবর বিবিসি অনলাইন।ব্যাঙ্কটি সাবধানবাণী উচ্চারণ করে বলেছে, খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম যদি বাড়তে থাকে, তাহলে এই অঞ্চলের অর্থনীতির প্রবৃদ্ধি এ বছর ১ দশমিক ৫ শতাংশ কমে যেতে পারে।ব্যাংক বলছে, এশিয়ার অনেক দেশে খাদ্যদ্রব্যের মূল্য ১০ শতাংশ বেড়েছে। মধ্যপ্রাচ্যের সংকটের জন্য জ্বালানির দামও বেড়ে গেছে। এই দুটি কারণে এশিয়ার অর্থনীতিতে বিরূপ প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা করছে ব্যাংকটি।ব্যাংকটির পর্যবেক্ষণে বলা হয়েছে, খাদ্যদ্রব্যের ১০ শতাংশ মূল্যবৃদ্ধির কারণে ছয় কোটি ৪০ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমায় পৌঁছে যেতে পারে।