এশীয় শেয়ারবাজারে আজ চাঙা ভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে কর্মসংস্থান-সম্পর্কিত আশাতিরিক্ত ভালো পরিসংখ্যান, ইয়েনের মূল্য হ্রাসের সুযোগে রপ্তানিকারকদের লাভজনক অবস্থান এবং পণ্যমূল্য বৃদ্ধি পাওয়ার প্রভাব পড়েছে জাপানের শেয়ারবাজারে। নিক্কেই স্টক এভারেজ আজ সোমবার সকালে ১.৮ শতাংশ অর্থাত্ ১৮২.৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০,৫৫১.৩০ পয়েন্টে। এর কিছু আগেই নিক্কেই সূচক প্রায় ২ শতাংশ বেড়ে ১০,৫৬৭.২৫ পয়েন্টে পৌঁছে, যা গত ছয় সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। টোকিও শেয়ারবাজারের অন্য সূচকটি অর্থাত্ টোপিক্স ১.৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯২৪.৫৫ পয়েন্টে।একই কারণে হংকং শেয়ারবাজারে আজ লেনদেন শুরু হওয়ার পরপরই হেং সেং সূচক ১.৫ শতাংশ অর্থাত্ ৩১১.৭৪ পয়েন্ট বেড়ে ২১,০৯৯.৭১ পয়েন্টে পৌঁছে যাবে বলে বাজার বিশ্লেষকদের অভিমত। ভারতীয় শেয়ারবাজারের সূচকও আজ এক শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে। শেয়ার লেনদেন শুরু হওয়ার পর ৩০-শেয়ার বিএসই সূচক ১.১ শতাংশ বৃদ্ধি পায়। পরে স্থানীয় সময় ১০টা ৪০ মিনিটে বিএসই সূচক ০.৮৬ শতাংশ বেড়ে ১৭,১৪০ পয়েন্টে এসে দাঁড়ায়।এদিকে ইয়েনের বিপরীতে ডলারের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। আজ সোমবার ইয়েনের বিপরীতে ডলারের দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ বিন্দুতে পৌঁছে এক ডলারের মূল্য দাঁড়িয়েছে ৯০.৬৯ ইয়েনে।আজ সিঙ্গাপুর বাজারে আউন্সপ্রতি স্বর্ণের দাম ১,১৩৬.৮৫ ডলারে উঠে সকাল আটটা ৪০ মিনিটে ১,১৩৩.৮০ ডলারে নেমে আসে। টোকিওর বাজারে আজ মার্কিন অপরিশোধিত তেলের ফিউচার ৮২ ডলারে উঠে এসেছে, যা গত আট সপ্তাহের মধ্যে সর্বোচ্চ।—রয়টার্স