এষা দেওলের বাগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বছরের শুরু থেকেই জাঁকালো সব অনুষ্ঠানের ধুম পড়েছে বলিউডে। এই সেদিন মহা ধুমধামে বিয়ে হলো তারকা জুটি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজার। এবার এসেছে তারকা পরিবারের সন্তান অভিনেত্রী এষা দেওলের পালা। আজ রোববার প্রেমিক ভারত তাখতানির সঙ্গে তাঁর বাগদান হচ্ছে। ১৩ মাস ধরে প্রেম চলছে তাঁদের। অনুষ্ঠান হবে এষার মা হেমা মালিনীর বাড়িতে। হেমা খবরের সত্যতা নিশ্চিত করেছেন বলে একটি ট্যাবলয়েডে প্রকাশিত হয়েছে। অনুষ্ঠানটি হবে নিতান্তই ঘরোয়া পরিবেশে। এতে কেবল আপনজন ও ঘনিষ্ঠ শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত থাকবেন। ওয়েবসাইট।