এসআই গৌতম হত্যাকাণ্ড: অস্ত্র মামলায় জাকির ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানার উপপরিদর্শক (এসআই) গৌতম হত্যা মামলার আসামি জাকির ওরফে কাইল্যা জাকিরকে আজ সোমবার চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গোয়েন্দা পুলিশ (ডিবি) অস্ত্র মামলায় তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন জানালে ঢাকা মহানগর হাকিম নজরুল ইসলাম এ আদেশ দেন।এর আগে হত্য মামলায় জাকিরকে ১ মে প্রথম দফায় চার দিনের, ৪ মে দ্বিতীয় দফায় চার দিনের এবং ৯ মে তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।প্রসঙ্গত, গত ১৯ এপ্রিল গভীর রাতে গৌতম রায়কে রাজধানীর ধোলাইখাল এলাকায় দুর্বৃত্তরা হত্যা করে।