এসআই নিয়োগ হবে ১০০০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৩৪ নয়, পুলিশ বাহিনীতে মোট এক হাজার উপপরিদর্শক (এসআই) নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এ প্রস্তাবে অনুমোদন দিয়েছেন। গত বছর ৪৩৪ জন এসআই নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল। এখন এ সংখ্যা বাড়ানো হলো। জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক প্রথম আলোকে বলেন, পুলিশ বাহিনীতে জনবল সংকট রয়েছে। আবার নিয়োগ প্রক্রিয়ায়ও অনেক বিলম্ব হয়। সব বিবেচনা করে স্বল্প সময়ে একসঙ্গে এক হাজার এসআই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী ওই প্রস্তাবে অনুমোদন দিয়েছেন বলে জানান তিনি।সংশ্লিষ্ট সূত্র জানায়, এসআই নিয়োগের জন্য যে জেলা কোটা নির্ধারিত আছে, তা অপ্রতুল দাবি করে অনেক দিন ধরেই কোটা বাড়ানোর কথা বলে আসছেন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সাংসদেরা। পাশাপাশি নিজেদের পছন্দের প্রার্থীরা যাতে নিয়োগ পান, সে ব্যাপারেও তাঁদের রয়েছে জোর তদবির। সংশ্লিষ্ট সূত্রমতে, তদবির সামাল দিতেই নিয়োগের সংখ্যা বাড়ানো হচ্ছে।