এসএ গেমস : তায়কোয়ান্দো ও উশু থেকে এল আরও দুটি সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসে আজ শনিবার উশু ও তায়কোয়ান্দোতে দুটি সোনা জিতেছে বাংলাদেশ। এ দুটিসহ বাংলাদেশ আজ তিনটি সোনা জিতল। এ নিয়ে বাংলাদেশ জিতল আটটি সোনা।উশুর সানসু ইভেন্টে শ্রীলঙ্কার ওয়াশান্তি তিকমেকে হারিয়ে বাংলাদেশের ইতি ইসলাম দেশের জন্য সপ্তম সোনা জেতেন। আর ফারজানা আক্তার রুমি তায়কোয়ান্দোতে বাংলাদেশকে এনে দেন অষ্টম সোনা।এর আগে গেমসের গলফ ইভেন্টে বাংলাদেশ আরও একটি সোনা জেতে। আজ শনিবার ঢাকার কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত ৭২ হোল ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের দুলাল হোসেন দেশের হয়ে ষষ্ঠ ও গলফে দ্বিতীয় সোনা জিতেছেন।