এসএ গেমস চলাকালে বোমা হামলার হুমকি দানকারীকে গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্য সমাপ্ত সাউথ এশিয়ান গেমস চলাকালে বিভিন্ন হোটেল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় রাজীব (৩৫) নামের এক জঙ্গিকে গ্রেপ্তার করেছে র্যাব।আজ শনিবার সকালে রাজধানীর অজ্ঞাত একটি স্থান থেকে তাঁকে আটক করা হয়। রাজীবকে সঙ্গে নিয়ে র্যাব এখন তাঁর অন্য সহকর্মীদের খোঁজে অভিযান চালাচ্ছে। র্যাব-১ জানিয়েছে, এসএ গেমস চলার সময় যেসব হোটেলে বিদেশি খেলোয়াড়েরা অবস্থান করছিল রাজীব সেগুলোতে ফোন করে সেগুলোকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল। সেসব টেলিফোনের সূত্র ধরেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।