এসএ গেমস: একই দিনে কারাতে থেকে বাংলাদেশের ৩ সোনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ রোববার কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের প্রথম সোনা আসে পুরুষদের দলগত কাতা ইভেন্টে। এই ইভেন্টে নুরুজ্জামান ও যমজ দুই ভাই হাসান খান ও হোসেন খান পাকিস্তানকে হারিয়ে সোনা জেতেন। এতে ব্রোঞ্জ জেতে শ্রীলঙ্কা। মেয়েদের একক কাতা ইভেন্টে সোনা জিতে দেশকে গর্বিত করেন জ উ প্রু। তিনি ভারতের সন্ধ্যাইয়াকে পরাজিত করেন। এতে ব্রোঞ্জ জেতেন শ্রীলঙ্কার আরিয়া রত্না। এরপর মেয়েদের দলগত কাতা ইভেন্টেও সোনা জেতেন বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ দল ফাইনালে পরাজিত করে শ্রীলঙ্কার মেয়েদের।তিনটি সোনা জয়ের মধ্যে আজ রোববার কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র ব্যর্থতা একটি রুপার পদক। পুরুষদের একক কাতা ইভেন্টে বাংলাদেশের ইবনে ইফতেখার শ্রীলঙ্কার প্রতিযোগীর কাছে পরাজিত হয়ে সোনার পদক হারান।