এসএ গেমস: কাবাডিতে নেপালকে হারাল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসের কাবাডিতে প্রথম জয় তুলে নিয়েছে বাংলাদেশ। আজ রোববার কাবাডি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় নেপালকে ৪১-২০ পয়েন্টে হারায় স্বাগতিক দেশ। খেলায় বাংলাদেশ ২টি লোনা তুলে নেয়। খেলার প্রথমার্ধে বাংলাদেশ ১৮-৬ পয়েন্টে এগিয়ে ছিল। এদিকে, একই মাঠে অনুষ্ঠিত মেয়েদের কাবাডিতেও বাংলাদেশ ৩৩-১৮ পয়েন্টে নেপালকে হারিয়েছে। এই খেলায় দুই অর্ধে বাংলাদেশ ১টি করে লোনা অর্জন করে। প্রথমার্ধে বাংলাদেশের নারী কাবাডি দল ১৮-৯ পয়েন্টে এগিয়ে ছিল।