এসএ গেমস: ভারোত্তোলনে বাংলাদেশের রুপা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসের ভারোত্তোলন ইভেন্টে অল্পের জন্য বাংলাদেশের পক্ষে সোনার পদক গলায় ঝুলাতে পারলেন না একরামুল হক। তিনি আজ ৫৬ কেজি লাইটওয়েট ক্যাটাগরিতে দেশের পক্ষে এসএ গেমসে রুপা জয় করেছেন। তবে এই প্রতিযোগিতায় একরামুল হকের সোনা জয়ের সমূহ সম্ভাবনা ছিল। কিন্তু তিনি জার্ক পর্বে ভালো করতে না পারায় সোনার পদক জিততে পারেননি। এই ইভেন্টে সোনা জিতেছেন শ্রীলঙ্কার ভারোত্তোলক কামাল ওয়াসাআসে। আর ব্রোঞ্জ জিতেছে পাকিস্তান।