এসএ গেমস: লিফটের তার ছিঁড়ে নেপালের ৭ খেলোয়াড় আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার সর্ববৃহত্ ক্রীড়া আসর ১১তম সাউথ এশিয়ান গেমসে (এসএ) যোগ দিতে এসে লিফটের তার ছিঁড়ে নেপালের সাতজন খেলোয়াড় আহত হয়েছেন। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আহতদের প্রাথমিকভাবে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত তিনজন হলেন কালুমান থাপা, দেবু থাপা ও রাধিকা দেবী রায়।জানা যায়, আজ দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর ইম্পেরিয়াল হোটেল থেকে স্টেডিয়ামে যাওয়ার উদ্দেশে নেপালের জুডো টিমটি নিচে নামছিল। এ সময় লিফটের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।