এসএ গেমস: শ্যুটিংয়ে এবার সোনা জিতলেন বাংলাদেশের ছেলেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসে বাংলাদেশ আজ বুধবার চতুর্থ সোনা জিতেছে। শ্যুটিংয়ে ছেলেদের ৫০ মিটার দলগত এয়ার রাইফেল ইভেন্টে বাংলাদেশের আসিফ হোসেন খান, আবদুল্লাহেল বাকী ও শোভন চৌধুরী দেশকে এ গৌরব উপহার দেন। ব্যক্তিগতভাবে আসিফ হোসেন খান ৫৯৬, বাকী ৫৯১ ও শোভন চৌধুরী ৫৮৮ পয়েন্ট স্কোর করেন। এটি শ্যুটিংয়ে বাংলাদেশের তৃতীয় সোনার পদক। এই ইভেন্টে রুপা জিতেছে ভারত ও ব্রোঞ্জ পেয়েছে পাকিস্তান। উল্লেখ্য, গতকাল বাংলাদেশের শারমিন আক্তার ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ব্যক্তিগতভাবে সোনা জেতেন। এর পাশাপাশি ১০ মিটার এয়ার রাইফেলের মেয়েদের দলগত ইভেন্টেও বাংলাদেশ সোনা জেতে।