এসএ গেমস: সাইক্লিংয়ে সোনার পদক পেয়েও হারাল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএ গেমসে প্রথম সোনার পদক পেয়েও হারাতে হলো বাংলাদেশকে। আজ সোমবার খুলনায় অনুষ্ঠিত মেয়েদের ৫০ কিলোমিটার রোড রেস ম্যাচ স্টার্ট ইভেন্টে বাংলাদেশের চিং বাই মারমা প্রথম স্থান অধিকার করার পর ভারত ও শ্রীলঙ্কার প্রতিযোগীদের আপত্তির মুখে ইভেন্টের বিচারকেরা চিং মারমাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেন। ভারত ও শ্রীলঙ্কার প্রতিযোগীদের অভিযোগ ছিল বাংলাদেশের প্রতিযোগী এই ইভেন্টের আইন ভঙ্গ করেছেন। কিন্তু এখন পর্যন্ত নির্দিষ্ট কোন আইন ভাঙার কারণে চিং মারমাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করা হয়, তা জানা যায়নি।বিচারকদের পুনর্বিবেচিত রায় অনুযায়ী ভারতের মাহিতা মোহন সোনা, শ্রীলঙ্কার কৃষ্ণা হারপাল রুপা ও ভারতের দেবী রামেশন ব্রোঞ্জ পদক অর্জন করেন।