এসএ গেমস: হকিতে নেপালকে ২৪ গোল দিল বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসের হকিতে দুর্বল নেপালকে ২৪-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। আজ বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় বাংলাদেশের হকির ইতিহাসে সবচেয়ে বড় জয় তুলে নেন জিমি-চয়নেরা। খেলার প্রথমার্ধে বাংলাদেশ ১০-০ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশের পক্ষে মামুনুর রহমান চয়ন নয়টি, রাসেল মাহমুদ জিমি ছয়টি, জন তিনটি, রাজন ও রানা দুটি করে এবং লিমো ও নান্নু একটি করে গোল করেন। ১৯৯৫ সালে মাদ্রাজ (চেন্নাই) সাফ গেমসে (বর্তমানে এসএ গেমস) বাংলাদেশ ১১-২ গোলে নেপালকে হারিয়েছিল। আজকের বিশাল জয়ের আগ পর্যন্ত সেটাই ছিল আন্তর্জাতিক হকিতে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। এবারের এসএ গেমসে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-১ গোলে শ্রীলঙ্কাকে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে পরাজিত হয় ৩-০ গোলে। বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে।