এসএ গেমসের অলিম্পিক মশাল ঢাকায় আসছে ২৪ জানুয়ারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন সাউথ এশিয়ান (এসএ) গেমসের অলিম্পিক মশাল ২৪ জানুয়ারি ঢাকায় হস্তান্তর করা হবে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে সেটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। আজ মঙ্গলবার বনানীর আর্মি স্টেডিয়ামের সম্মেলন কক্ষে এক সংবাদ ব্রিফিংয়ে এসএ গেমস উত্সব কমিটির আহ্বায়ক মেজর জেনারেল (অব.) আমীন আহমেদ চৌধুরী এ কথা জানান।তিনি আরও জানান, ঢাকার মেঘনা ঘাটে শ্রীলঙ্কা থেকে আনা মশালটি দিয়ে আরও একটি মশাল প্রজ্বালন করা হবে এবং সেই মশালটি ঢাকা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।উল্লেখ্য, ২৯ জানুয়ারি ঢাকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এসএ গেমস শুরু হবে এবং ৯ ফেব্রুয়ারি শেষ হবে।