এসএনসি-লাভালিনের কর্মকর্তাকে দুদকের জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর পরামর্শক হতে আগ্রহী কানাডাভিত্তিক প্রকৌশল প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের বাংলাদেশের স্থানীয় প্রতিনিধি জিয়াউল হককে আজ সোমবার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।আজ সকাল নয়টা থেকে ১০টা পর্যন্ত জিয়াউল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁর সঙ্গে ছেলে ও এসএনসি-লাভালিন কোম্পানির উপব্যবস্থাপনা পরিচালকও ছিলেন। পদ্মা সেতু প্রকল্পে ঘুষ দেওয়ার পরিকল্পনার অভিযোগের বিষয়ে দুদক তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করে।বিশ্বব্যাংক অভিযোগ করেছে, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের ব্যাপারে বাংলাদেশের সরকারি কর্মকর্তা, এসএনসি-লাভালিনের কর্মকর্তা ও বেসরকারি পর্যায়ের ব্যক্তিদের মধ্যে উচ্চপর্যায়ের দুর্নীতিমূলক ষড়যন্ত্র সম্পর্কে বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ তাদের কাছে রয়েছে। বিভিন্ন উত্স থেকে এসব তথ্যপ্রমাণ তারা জোগাড় করে।বিশ্বব্যাংকের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে চলতি বছরের ২০ ফেব্রুয়ারি রমেশ শাহ ও মো. ইসমাইল নামের এসএনসি-লাভালিনের দুই কর্মকর্তা কানাডায় আটক হন। ২৬ মার্চ এসএনসি-লাভালিনের প্রধান নির্বাহী কর্মকর্তা পিয়েরে ডুহাইম পদত্যাগ করেন ও পরে দেশটির পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। কানাডায় তাঁদের বিচার শুরু হয়েছে। এ ছাড়া একই অভিযোগে চলতি বছরের ২ এপ্রিল এসএনসি-লাভালিনকে কালো তালিকাভুক্ত করে বিশ্বব্যাংক।পদ্মা সেতু প্রকল্পের ঋণ বাতিল করে গত শনিবার একটি বিবৃতি দিয়েছে বিশ্বব্যাংক। এতে বাংলাদেশের সরকারি ও বেসরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। দাতা সংস্থাটি বলেছে, এসব অভিযোগের ব্যাপারে বাংলাদেশ সরকার থেকে পর্যাপ্ত বা ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।গত সেপ্টেম্বরে অর্থমন্ত্রী যান ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বার্ষিক সভায় যোগ দিতে যান। এ সময় পদ্মা সেতুর দুর্নীতি নিয়ে বিশ্বব্যাংকের করা একটি তদন্ত প্রতিবেদন অর্থমন্ত্রীকে দেওয়া হয়। এরপর দুর্নীতি দমন কমিশন (দুদক) দাবি করে, তারা তদন্ত করে যোগাযোগমন্ত্রী আবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতির কোনো প্রমাণ পায়নি। ফেব্রুয়ারিতে দুদকের এ বক্তব্যের পর গত এপ্রিলে আবার একটি তদন্ত প্রতিবেদন দেয় বিশ্বব্যাংক। সেই প্রতিবেদনে মন্ত্রীসহ শীর্ষস্থানীয় কয়েকজন কর্মকর্তার নাম উল্লেখ করে বলা হয়, তাঁরা কাজ পাইয়ে দেওয়ার বিনিময়ে ১০ শতাংশ কমিশন চেয়েছিলেন। এ নিয়ে এখনো তদন্ত করছে দুদক।ডেসটিনির রফিকুল আমীনকে জিজ্ঞাসাবাদডেসটিনির কর্মকর্তা রফিকুল আমীনকে দুদক আজ চতুর্থবারের মতো জিজ্ঞাসাবাদ করেছে। সকাল ১০টা থেকে বেলা দুইটা পর্যন্ত তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। ট্রি-প্ল্যান্টেশন ও মাল্টিপারপাস সোসাইটির বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।রেলের নিয়োগ বাণিজ্যরেলের পূর্বাঞ্চলের নিয়োগ বাণিজ্য নিয়ে আজ ইউসুফ আলী মৃধাকে আবার জিজ্ঞাসাবাদ করেছে দুদক। একই সঙ্গে রেলের পূর্বাঞ্চলের জ্যেষ্ঠ সমাজকল্যাণ কর্মকর্তা (সিনিয়র ওয়েলফেয়ার অফিসার, ইস্ট) গোলাম কিবরিয়া, মেকানিক্যাল ডিপার্টমেন্টের এজিবি হাবিবুর রহমান চৌধুরীকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাঁদের উভয় বিভাগের ছয় কর্মকর্তাও উপস্থিত ছিলেন। দুদক রেলের নিয়োগ পরীক্ষার খাতার পরীক্ষক মুসলিম হাইস্কুলের আট শিক্ষককেও জিজ্ঞাসাবাদ করে।