এসএসসি ও সমমানের ফল প্রকাশ ৭ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৭ মে প্রকাশ করা হবে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।গত ১ ফেব্রুয়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। ঘোষণা অনুযায়ী পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে।শিক্ষামন্ত্রী হরতালের কারণে বারবার চলমান এইচএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কথা উল্লেখ করে এর সমালোচনা করেন।