এসএসসি পরীক্ষা ৩ ফেব্রুয়ারি থেকে শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে ৫ মার্চ পর্যন্ত। এরপর ব্যবহারিক পরীক্ষা হবে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, পরীক্ষার সময়সূচি (রুটিন) গত রোববার প্রকাশ করা হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও (www.dhakaeducationboaৎd.gov.bd) সময়সূচি পাওয়া যাচ্ছে।ঢাকা বোর্ডের একজন কর্মকর্তা বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী ১ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ১ ও ২ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু করা হবে।