এসএসসি পরীক্ষার দিন স্কুলবাস চলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসি পরীক্ষা চলাকালে ১৩, ১৫, ২২, ২৪ ও ২৭ ফেব্রুয়ারি এবং ১, ৩, ৬, ৮ ও ১০ মার্চ স্কুলবাস চলাচল অব্যাহত থাকবে। পরীক্ষা চলাকালে ওই রুটের অধিকাংশ স্কুলবন্ধ থাকায় ও শিক্ষার্থীদের স্বল্পতার কারণে বাকি দিনগুলোতে স্কুলবাস সার্ভিস বন্ধ থাকবে। আজ মঙ্গলবার সরকারের এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়।বিবরণীতে বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে ১০ মার্চ পর্যন্ত এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১০ মার্চের পর থেকে আবার স্বাভাবিকভাবেই ওই রুটে স্কুলবাস সার্ভিস চলাচল করবে।উল্লেখ্য, মিরপুর-১২ থেকে আজিমপুর রুটে বিআরটিসির স্কুলবাস চলছে।