এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। ১ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। এখন পরিবর্তিত সময়সূচি অনুযায়ী ১১ ফেব্রুয়ারি থেকে এ পরীক্ষা শুরু হবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ সূত্রে আজ সোমবার এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, এসএ গেমস উপলক্ষে এসএসসি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। খুব শিগগিরই পরীক্ষার বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হবে। প্রসঙ্গত, ২৯ জানুয়ারি থেকে এসএ গেমস শুরু হবে।