এসএসসির কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনন্দ-উচ্ছ্বাসে আবারও মেতে উঠবে মেধাবী কিশোর-কিশোরীরা। বিভিন্ন প্রান্ত থেকে কৃতী শিক্ষার্থীরা এসে জড়ো হবে দেশের ৬৫টি স্থানে। দেওয়া হবে তাঁদের শ্রম আর অধ্যবসায়ের স্বীকৃতি—সংবর্ধনা। হাতে তুলে দেওয়া হবে সনদ ও স্মারক।বরাবরের মতো এবারও প্রথম আলোর আয়োজনে ও ইউসিবির সহযোগিতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হচ্ছে। আজ ১২ জুন, মঙ্গলবার থেকে সারা দেশে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শুরু হচ্ছে। চলবে আগামী ১৪ জুলাই পর্যন্ত।আজ বরিশাল, মৌলভীবাজার ও নরসিংদীর কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। কাল বুধবার খুলনা, নড়াইল ও পিরোজপুরে সংবর্ধনা অনুষ্ঠিত হবে। পর্যায়ক্রমে সারা দেশের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে। এতে প্রথম আলোর বন্ধুসভার সদস্যরা সার্বিক সহায়তা করবেন। সংবর্ধনায় অংশ নিতে শিক্ষার্থীদের নিবন্ধন ফরম পূরণ করতে হবে।