এসএসসির প্রথম দিনে বহিষ্কৃত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা। এই তিন পরীক্ষায় সব মিলিয়ে মোট সাত হাজার ৭২৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।এ ছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ৩৫ শিক্ষার্থীকে ও সহায়তার অভিযোগে কুমিল্লা বোর্ডে দুজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে। এবার এই তিন পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৩ লাখ তিন হাজার ২০৩ জন।শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষের হিসাবে অনুযায়ী বিভিন্ন শিক্ষা বোর্ডের মধ্যে ঢাকায় এক হাজার ২১৪, কুমিল্লায় ৩৮৩, যশোরে ২৯৯, রাজশাহীতে ৪৯৮, চট্টগ্রামে ৩৪২, সিলেটে ১২৪, বরিশালে ১৭৪, দিনাজপুরে ২২৮, মাদ্রাসা বোর্ডে তিন হাজার ৮০১ ও কারিগরি বোর্ডে ৬৬০ জন অনুপস্থিত ছিল। এ ছাড়া বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে মাদ্রাসা বোর্ডে ২১, কারিগরি বোর্ডে ১৩ এবং চট্টগ্রামের একজন শিক্ষার্থী রয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ রাজধানীর আজিমপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, ‘পরীক্ষা চলাকালে রাজনৈতিক দলগুলো কর্মসূচি পালনে দায়িত্বশীল হবে বলে আশা করি।’