এসএসসির প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষা অভিন্ন প্রশ্নে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসএসসির আসন্ন প্রাক-নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার সৃজনশীল বিষয়গুলো সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। এ ছাড়া চলতি বছর থেকে ষষ্ঠ, সপ্তম ও নবম শ্রেণীতে গণিত ছাড়া অন্যান্য বিষয় সৃজনশীল প্রশ্নপত্রে বার্ষিক পরীক্ষা হবে। শিক্ষা মন্ত্রণালয় আজ মঙ্গলবার এ সিদ্ধান্ত নিয়েছে।জানা গেছে, আজ মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সভা হয়। সভায় সিদ্ধান্ত হয়, সরকারি বিদ্যালয়ের যেসব শিক্ষক পাবলিক পরীক্ষার উত্তরপত্র দেখতে ও পরীক্ষার হলে দায়িত্ব পালনে অস্বীকৃতি জানাবেন, তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।সভা সূত্র জানায়, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও সমমানের পরীক্ষায় দেশের স্বীকৃত বা পাঠদানের অনুমতিবিহীন শিক্ষাপ্রতিষ্ঠানের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা অংশ নিতে পারবে। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অনুমোদিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে পরীক্ষায় অংশ নিতে হবে। তাই প্রত্যেক পরীক্ষার্থীকে বোর্ড নির্ধারিত ১৫০ টাকা ফি ছাড়াও অতিরিক্ত সর্বোচ্চ ৫০ টাকা দিতে হবে। সভায় শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমানসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রসঙ্গত, এসএসসি পরীক্ষায় সৃজনশীল পদ্ধতিতে এরই মধ্যে বাংলা প্রথমপত্র ও ধর্ম বিষয় যুক্ত হয়েছে। এবার যুক্ত হলো সাধারণ বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ভূগোল, রসায়ন ও ব্যবসায় পরিচিতি।