এসপি মিজানকে জেলা পর্যায়ে দায়িত্ব না দেওয়ার নির্দেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমানকে জেলা পর্যায়ে পুলিশের কোনো দায়িত্ব না দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তদন্ত কমিটি গঠন করা হয়েছে কি না, তা আগামী ২০ দিনের মধ্যে হলফনামা আকারে আদালতে জমা দেওয়ার জন্য পুলিশের মহাপরিদর্শককে (আইজি) নির্দেশ দেওয়া হয়েছে। এসপি মিজানের বিরুদ্ধে কেন আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব ও আইজিকে রুলের জবাব দিতে বলা হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামের একটি সংগঠনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে বিচারপতি এ এস এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি বোরহানউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।