এসি আকরামসহ ১৩ আসামি খালাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোয়েন্দা পুলিশের হেফাজতে রুবেল হত্যা মামলায় তত্কালীন সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আকরাম হোসেনসহ ১৩ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে তাঁদের করা আপিল মঞ্জুর করে এ রায় দেওয়া হয়।আজ বৃহস্পতিবার বিচারপতি এ কে এম ফজলুর রহমান ও মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। তবে অন্য এক আসামি পুলিশের উপপরিদর্শক (এসআই) হায়াতুল ইসলাম ঠাকুরের যাবজ্জীবন কারাদণ্ডাদেশ বহাল রাখা হয়েছে।আদালতে আসামিদের পক্ষে আইনজীবী আনিসুল হক ও শেখ বাহারুল ইসলাম মামলা পরিচালনা করেন। শেখ বাহারুল ইসলাম প্রথম আলোকে বলেন, আদালত ১৩ জনের আপিল মঞ্জুর করে আসামিদের খালাস দিয়েছেন। কিন্তু হায়াতুল ইসলামের সাজা বহাল রাখা হয়েছে।জানা যায়, ১৯৯৮ সালের ২৩ জুলাই ডিবির এসআই হায়াতুল ইসলাম ঠাকুরের নেতৃত্বে একটি দল ৫৪ ধারায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির ছাত্র শাহীন রেজা রুবেলকে আটক করে। পরে গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে থাকা অবস্থায় শাহীন রেজা রুবেলের মৃত্যু হয়।ওই ঘটনায় করা মামলার রায়ে ২০০২ সালের ১৭ জুন ঢাকার অতিরিক্ত দায়রা জজ আদালত এসি আকরামসহ ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। এ ছাড়া মুকুলি বেগম নামের এক আসামিকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। আসামিদের পক্ষে ওই রায়ের বিরুদ্ধে ২০০২ সালে হাইকোর্টে পৃথক আপিল করা হয়।দীর্ঘদিন পর চলতি বছরের মার্চ থেকে হাইকোর্টে আপিলের ওপর শুনানি হয়। আজ আদালত রায় দেন। রায়ে এসি আকরাম, মুকুলি বেগমসহ ১৩ আসামিকে খালাস দেওয়া হয়। হায়াতুল ইসলামের সাজা বহাল রাখা হয়।পুলিশের খালাসপ্রাপ্ত অন্য সদস্যরা হলেন পরিদর্শক আমিনুল ইসলাম, এসআই আমীর আহমেদ তারেক, নুরুল আলম, এএসআই আবদুল করিম, হাবিলদার নুরুজ্জামান, কনস্টেবল রাতুল পারভেজ, মীর ফারুক, মংশেওয়েন, আবুল কালাম আজাদ, কামরুল হাসান ও জাকির হোসেন।