এসিড-আক্রান্ত হলে পানি ঢালুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড শরীরে লাগার সঙ্গে সঙ্গে আক্রান্ত স্থানে অন্তত আধাঘণ্টা পানি ঢালতে হবে;মুখমণ্ডলে এসিড পড়লে চোখ বন্ধ রেখে ক্রমাগত পানি ঢালতে হবে।চোখে এসিড গেলে চোখের পাতা টেনে ধরে রেখে চোখ খোলা অবস্থায় পানি ঢালতে হবে;কানে এসিড গেলেও কানে পানি ঢালতে হবে। আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যেতে পারে বা পানি ঢালার সময় চিত্কার করতে পারে। কিন্তু তাতে ভয় না পেয়ে পানি ঢালার কাজ চালিয়ে যেতে হবে।এসিড-মিশ্রিত পানি যাতে ভালো চোখ বা কানের ভেতর ঢুকে ক্ষতি করতে না পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে চোখ ঢেকে বা কানে তুলা বা নরম কাপড় গুঁজে রাখতে হবে।