এসিড সন্ত্রাস: গ্রেপ্তারকৃত হারুন ৩ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেরানীগঞ্জের উত্তর বাহেরচর গ্রামে এসিড নিক্ষেপে একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তারকৃত হারুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। আজ রোববার দুপুরে ঢাকা জেলার মুখ্য মহানগর হাকিমের আদালত হারুনকে তিন দিনের রিমান্ডে নেওয়ার নির্দেশ দেন।মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন জানান, আজ দুপুরে ঢাকা জেলার মুখ্য মহানগর হাকিমের আদালতে হারুনকে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আদালত শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।এদিকে, এসিড হামলার শিকার তিন বোনসহ চারজনের সুচিকিত্সার জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সাহায্য সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ।