এসিড-সন্ত্রাসের পরিসংখ্যান
২০০০ থেকে ২০০৯ সালে এক হাজার ৩৯২ জন নারীর পাশাপাশি ৭০৬ জন পুরুষ ১৮ বছরের নিচে ৬৯৬ জন শিশু এসিডদগ্ধ হয়েছেন। মোট দুই হাজার ৭৯৫ জন। একটি গবেষণায় দেখা যায়, ৯৯ শতাংশ এসিড নিক্ষেপকারী হচ্ছে পুরুষ। এদের মধ্যে অর্ধেকের বেশি স্কুল থেকে ঝরে পড়া ছাত্র, বেকার, বখাটে, মাদকসেবী এবং এসিড-আক্রান্ত ব্যক্তির চেয়ে অর্থনৈতিকভাবে সচ্ছল। ২০০৫ সালের চেয়ে ২০০৬ সালে এসিড-সহিংসতার ঘটনা ২০ শতাংশ কমেছে। ২০০৬ সালের চেয়ে ২০০৭ সালে এসিড-সহিংসতার ঘটনা শতকরা ১৬ ভাগ কমেছে। ২০০৮ সালের চেয়ে ২০০৯ সালে এসিড-সহিংসতার ঘটনা শতকরা ২৫ ভাগ কমেছে।২০০৯ সালে সবচেয়ে বেশি এসিড-সন্ত্রাসের শিকার জেলাগুলো হলো জামালপুরে নয়জন, গাজীপুরে আট, নীলফামারীতে আট, নেত্রকোনায় সাত, সিরাজগঞ্জে সাত, ভোলায় ছয়, বগুড়ায় ছয়, ঢাকায় ছয়, যশোরে ছয়, ময়মনসিংহে ছয়, পাবনায় ছয়, ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ, খুলনায় পাঁচ, রাজশাহীতে পাঁচ ও সাতক্ষীরায় পাঁচজন।এসিড নিক্ষেপের বিভিন্ন কারণ বিশ্লেষণে পাওয়া গেছে, ২০০৯ সালে সারা দেশে মোট ১৪৫ জন এসিডদগ্ধের ক্ষেত্রে সাতজনকে এসিড নিক্ষেপ করা হয়েছে যৌতুকের কারণে, পারিবারিক বিরোধের কারণে নিক্ষেপ করা হয়েছে ১০ জন, জমি-টাকা-পয়সা নিয়ে বিরোধের কারণে নিক্ষেপ করা হয়েছে ৬২ জন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ১৪ জন এবং ২২ জনের ক্ষেত্রে কারণ জানা যায়নি। অন্যান্য কারণে নিক্ষেপ করা হয়েছে ১৯ জনকে এবং ১২ জনকে নিক্ষেপ করা হয়েছে যৌন বা প্রেমের সম্পর্ক স্থাপনে বাধা দেওয়ায়।বয়স বিশ্লেষণে ২০০৯ সালে দেখা গেছে, এসিডদগ্ধদের মধ্যে বেশির ভাগই রয়েছে ১৮ বছরের নিচের বয়সী। এর মধ্যে ১৮ বছরের নিচে ১৪ জন নারীর পাশাপাশি চারজন পুরুষসহ মোট ১৮ জন, ১৯-২৪ বছরের ১৪ জন নারীর পাশাপাশি ছয়জন পুরুষসহ মোট ২০ জন, ২৫-৩৪ বছর বয়সী ৩২ জন নারীর পাশাপাশি ১২ জন পুরুষসহ মোট ৪৪ জন, ৩৫-৪৪ বছরের ২২ জন নারীর পাশাপাশি আটজন পুরুষসহ মোট ৩০ জন, ৪৫-৫৪ বছরের ১২ জন নারীর পাশাপাশি ১১ জন পুরুষসহ মোট ২৩ জন, ৫৫ বছরের ওপরের পাঁচজন নারীর পাশাপাশি পাঁচজন পুরুষসহ মোট ১০ জন।