এসিড-সন্ত্রাসের শিকার নারীদের নিয়ে তথ্যচিত্র জিতেছে অস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের জন্য অবিস্মরণীয় হয়ে থাকল ৮৪তম অস্কার আসর। সেরা তথ্যচিত্র (শর্ট সাবজেক্ট) বিভাগে পুরস্কার জিতেছে পাকিস্তানের নারী নির্মাতা শারমিন ওবায়েদ চিনয়ের ছবি সেভিং ফেস। তাঁর সহ-পরিচালক ছিলেন যুক্তরাষ্ট্রের ড্যানিয়েল জাং।পাকিস্তানের এসিড-সন্ত্রাসের শিকার নারীদের নিয়ে তৈরি হয়েছে এই তথ্যচিত্র। প্রথম পাকিস্তানি হিসেবে অস্কার হাতে নিয়ে শারমিন তাঁর পুরস্কার উৎসর্গ করেছেন পাকিস্তানের সংগ্রামী নারীদের।সেভিং ফেস ছবির কেন্দ্রভাগে আছেন লন্ডনভিত্তিক একজন প্লাস্টিক সার্জন, যিনি এসিড-সন্ত্রাসের শিকার নারীদের চিকিৎসা দেন। অস্কার ডটকম।