এসেছে ‘শ্রুতি গীতবিতান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ও ভারতে সারা বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন করা হচ্ছে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তাঁর গীতবিতান-এর সব কটি গান রেকর্ড করেছে সুরের ধারা। আর এই গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শুধু বাংলাদেশের শিল্পীরা। সঙ্গে আরও থাকছে রবীন্দ্রনাথের গীতিনাট্য এবং নৃত্যনাট্যও। এই পুরো আয়োজনের নাম শ্রুতি গীতবিতান। আর তা পাওয়া যাবে ২২টি ডিভিডিতে।সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা বলেন, ‘আজ থেকে অ্যালবামটি আমরা শ্রোতাদের হাতে তুলে দিতে পারব। আজকের অনুষ্ঠানে প্রথম ১০ জন কুপন সংগ্রকারীর হাতে অ্যালবামটি তুলে দেওয়া হবে।’তিনি জানান, আজ সন্ধ্যায় অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠান হবে বেঙ্গল শিল্পালয়ে। এখানেও বিক্রির ব্যবস্থা থাকবে। এ ছাড়া পরে যাঁরা অ্যালবামটি সংগ্রহ করতে চান, তাঁরা সুরের ধারায় (২/৭ লালমাটিয়া ব্লক বি, ঢাকা) যোগাযোগ করতে পারবেন।