এহছানুল হক মিলনের তিন মাসের জামিন মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্ট। এহছানুল হক মিলনের এক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে আজ দুপুর ১২টায় বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি সারাহ মাহবুবের সমন্বয়ে গঠিত এক বেঞ্চ এ জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের প্রতি একটি রুল জারি করেন আদালত।এর আগে ২০০৩ সালে সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরের গাড়ি ভাঙচুর ও ব্যাগ থেকে স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগে এক নম্বর সাচার ইউনিয়ন পরিষদের সভাপতি মো. কলিমউল্লাহ বাদী হয়ে ২০০৯ সালের ৬ মে কচুয়া থানায় মামলাটি দায়ের করেন। এরপর এ বছরের ১৪ এপ্রিল এক মামলায় চাঁদপুরের জেলা আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত এহছানুল হককে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। জানা যায়, এহছানুল হকের বিরুদ্ধে বর্তমানে সাতটি মামলা রয়েছে। এগুলোর মধ্যে একটিতে আজ তিনি জামিন পেলেন।