এহছানুল হককে বিজয়ী ঘোষণার দাবি আইন সংগত নয়: ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংসদ মহীউদ্দীন খান আলমগীরের নির্বাচনী আসনে (চাঁদপুর-১) তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আ ন ম এহছানুল হককে নির্বাচিত ঘোষণা করার দাবি আইনসংগত নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। আজ বৃহস্পতিবার তিনি তাঁর কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।গতকাল বুধবার আ ন ম এহছানুল হকের স্ত্রী নাজমুন নাহার এ-সংক্রান্ত একটি আবেদন নির্বাচন কমিশনে (ইসি) জমা দেন। এতে তিনি ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ওই আসনের পরাজিত প্রার্থী এহছানুল হককে বিজয়ী ঘোষণার আবেদন জানান।বিষয়টি নিয়ে আজ কমিশন সভায় আলোচনা হয়। পরে সাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ‘এহছানুল হকের স্ত্রীর দাবি আইনসংগত নয়। ওই আসনে তাঁকে ঘোষণা করার কোনো বিধান আমাদের হাতে নেই। তাই উপনির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। বিষয়টি এহছানুল হকের স্ত্রীকে জানিয়ে দেওয়া হবে বলে কমিশনার জানান।কমিশন চাঁদপুর-১ আসনটি শূন্য ঘোষণা করে গত বুধবার গেজেট প্রকাশ করেছে।