এয়ারটেলের ব্ল্যাকবেরি সেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুঠোফোন অপারেটর এয়ারটেল এবার ব্ল্যাকবেরি সেবা চালু করেছে। এয়ারটেলের এই সেবা পাওয়া যাবে মাত্র ৮৯৯ টাকায়। এক গিগাবাইট ইন্টারনেট সেবা ব্যবহার করতে পারবেন বিনামূল্যে। তবে এ সুযোগ আগস্টের ৩১ তারিখ পর্যন্ত। এ সময়ের এয়ারটেলের ব্ল্যাকবেরি সেবা নিলে প্রথম মাসে কোনো ধরনের মাসিক খরচ লাগবে না।ব্যক্তিগত ও করপোরেট গ্রাহকদের জন্য থাকবে যথাক্রমে ‘ব্ল্যাকবেরি ইন্টারনেট সার্ভিস’ ও ‘ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিস’। একই সঙ্গে ২২ হাজার ২৭২ টাকা থেকে ৪৫ হাজার ৭৮২ টাকার মধ্যে ব্ল্যাকবেরি গোল্ডসহ চারটি নতুন ব্ল্যাকবেরি স্মার্টফোন বাজারে নিয়ে এসেছে এয়ারটেল। এ ছাড়া এয়ারটেলের গ্রাহকেরা তাদের আগের ‘আনলক’ করা ব্ল্যাকবেরি ফোনেও ব্ল্যাকবেরি সেবা নিতে পারবেন।আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশানে স্থানীয় একটি হোটেলে এয়ারটেল বাংলাদেশে লিমিটেডের এ নতুন সেবা উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিট।ক্রিস টবিট বলেন, ‘গ্রাহকেরা প্রতিনিয়ত এমন ধরনের মোবাইল ডিভাইস বেছে নিচ্ছেন, যার মাধ্যমে সহজেই যেকোনো জায়গা থেকে ই-মেইল পাঠানো, সোশ্যাল নেটওয়ার্ক বা মেসেঞ্জার সার্ভিসের মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ রক্ষা, গেমস, গান শোনাসহ বিভিন্ন কাজ করা সম্ভব। তাই বিশ্বজুড়ে গ্রাহকদের প্রথম পছন্দ ব্ল্যাকবেরি সার্ভিস। সে জন্য বাংলাদেশের গ্রাহকদের জন্য এই সেবা চালু করতে পেরে আমরা আনন্দিত।’ তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে এয়ারটেল, ৫০ লাখের বেশি গ্রাহকের কাছে অত্যাধুনিক সেবা দেওয়ার প্রতিশ্রুতির পথে এক ধাপ এগিয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, ব্ল্যাকবেরি সেবা গ্রহণকারীরা আরআইএম (রিসার্চ ইন মোশন) প্লাটফর্মের মাধ্যমে সর্বাধুনিক ইন্টারনেট সেবা উপভোগ করতে পারবেন। ই-মেইল, ওয়েব ব্রাউজিং, ডাউনলোড, চ্যাটের পাশাপাশি ব্ল্যাকবেরি এন্টারপ্রাইজ সার্ভিসের করপোরেট মেইল ইন্টিগ্রেশন, সিকিউরড অ্যাডমিনিস্ট্রেশন, সর্বোচ্চ ওয়্যারলেস ডিভাইস, ডেস্কটপ টুলসসহ বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারবেন।এ-সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা ০১৬৭৮৬০০৭৮৬ নম্বরে বা নিকটস্থ এয়ারটেল এক্সপেরিয়েনস সেন্টার যোগাযোগ করতে পারবেন।