প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের জাতীয় যেকোনো ইস্যুতে ঐক্যবদ্ধ থাকবে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। মহাজোটের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এ ঐক্য বজায় থাকবে। ভবিষ্যতে তাদের ঐক্য আরও সুদৃঢ় হবে। আজ বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এক বৈঠক শেষে এ তথ্য জানান দুই দলের নেতারা।সূত্র জানায়, বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বৈঠক শেষে আওয়ামী লীগের নেতা তোফায়েল আহমেদ ও জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার সাংবাদিকদের এসব কথা জানান। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ এবং আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে কাল বৃহস্পতিবারের ঢাকায় গণমিছিলে অংশ নেবে জাতীয় পার্টি।