ঐতিহাসিক চরিত্রে ডায়ানে ক্রুগার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ট্রয় ছবিতে ‘হেলেন’ চরিত্রে অভিনয় করেছিলেন ডায়ানে ক্রুগার। এবার তিনি অভিনয় করছেন ফেয়ারওয়েল, মাই কুইন চলচ্চিত্রে অষ্টাদশ শতকের ফরাসি রানি মারি আঁতোয়ানেতের ভূমিকায়। ছবিটির পরিচালক বেনোয়া জাকু।ডায়ানে ক্রুগার ছেলেবেলা কাটিয়েছেন ফরাসি ও জার্মান-অধ্যুষিত এলাকায়। সেই অভিজ্ঞতা নাকি এবার তাঁর কাজে লাগবে। কারণ, ফরাসি এই রানির সঙ্গে জার্মান-ফরাসি সম্পর্কের ওপর ভিত্তি করেই তৈরি হয়েছে ছবির গল্প। ক্রুগারের মতে, ‘ছেলেবেলায় এই রানির সঙ্গে পরিচয় হয় ইতিহাসের বইয়ে। এবার তাঁরই চরিত্রে অভিনয়ের সুযোগ আসলেই রোমাঞ্চকর।’এখন ক্রুগারের যে বয়স, এই বয়সে রানি মারি আঁতোয়ানেৎ মারা যান। রানির মৃত্যুর সময়ের ওই দৃশ্যগুলো চলচ্চিত্রে ফুটিয়ে তোলার জন্য নানা ধরনের প্রস্তুতি নিতে হয়েছে ক্রুগারকে। আইএসটি।