প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্যাশন সাময়িকীর বাইবেলখ্যাত এল-এ চলতি সংখ্যার প্রচ্ছদে সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের ছবি ছেপে সাময়িকীটি পাঠকদের তোপের মুখে পড়েছে। তাঁর ছবি ছাপানো দোষের কিছু ছিল না। কিন্তু ছবিটি ছেপে নাকি সাময়িকীটি বর্ণবাদকে উসকে দিয়েছে। এল-এর ভারতীয় সংস্করণে প্রকাশিত ছবিতে তাঁদের প্রিয় তারকার গায়ের রং অতি সাদা দেখানো হয়েছে। ভক্তদের অভিযোগ, শুধু প্রচ্ছদেই নয়, সাময়িকীটির ভেতরের পাতার ছবিগুলোতেও ঐশ্বরিয়ার গায়ের রং শ্বেতাঙ্গদের মতো ধবধবে সাদা দেখানো হয়েছে। মেইল অনলাইন